| বঙ্গাব্দ
ad728
সকল খবর

এনভিডিয়ার চিপ বিক্রি নিয়ে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, পদ হারানোর শঙ্কা

চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে। এ অভিযোগের জেরে তাঁকে পদ থেকে সরানোর বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে রয়টার্স।

বিস্তারিত...

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা

সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনীয় গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ দোররা দেওয়ার সাজা দেওয়া হয়েছে। এ ঘটনাকে নারীর প্রতি সহিংসতা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বিস্তারিত...

সৌদি আরবে রাফায়েল যুদ্ধবিমান ও সেনা পাঠাল মিশর

সৌদি আরবের সামরিক সহায়তায় রাফায়েল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও সেনা পাঠিয়েছে মিশর। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

বিস্তারিত...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর মরদেহগুলো মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিস্তারিত...

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে চ্যাম্পিয়ন বাংলাদেশি কিশোর নাভহান

লন্ডনের বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলের ‘ফিউচার মেকার্স ২০২৬’ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি নাভহান উজায়ের রঈস চৌধুরী। নিজের লেখা পিয়ানো সংগীত পরিবেশন করে বিচারকদের মন জয় করে সে।

বিস্তারিত...

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আজ ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

বিস্তারিত...

জাপানে ভারী তুষারপাতে দুই সপ্তাহে প্রাণহানি ৩০

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আওমোরি অঞ্চলে উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

বিস্তারিত...

সম্ভাব্য মার্কিন হামলা: ইরানকে স্পষ্ট বার্তা দিল সৌদি আরব

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরব তেহরানকে স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা অংশ নেবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। এএফপির বরাতে সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ময়মনসিংহের প্রবাসী যুবকের

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী যুবক মো. সাইয়েদ আহমেদ (৩২)। আগামী ১৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা ছিল। রেখে গেছেন স্ত্রী ও ছয় বছর বয়সী এক সন্তান।

বিস্তারিত...

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার, তথ্য স্বীকার করল কর্তৃপক্ষ

ইরানে টানা দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। কঠোর দমন অভিযানের মধ্যেই এই তথ্য প্রকাশ, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিস্তারিত...

বেন গভিরের ফিলিস্তিনি কর্মকর্তাদের ‘হত্যার’ হুমকি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া যদি জাতিসংঘ এগিয়ে নেয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যা’ করার নির্দেশ দেওয়া উচিত হবে বলে ‘চরম উসকানিমূলক হুমকি’ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও উগ্র-ডানপন্থী নেতা ইতামার বেন গভির।

বিস্তারিত...

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ নভেম্বর ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ নভেম্বর ২০২৫

বিস্তারিত...

তুরস্কে নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তুরস্কের আদালতে নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও আইনগত নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত...

নিকাব-বোরকা নিষিদ্ধের পথে পর্তুগাল, সংসদে পাস হলো বিল

ইউরোপের আরও একটি দেশ জনসমক্ষে নিকাব ও বোরকা নিষিদ্ধ করার পথে হাঁটছে। দেশটি হলো পর্তুগাল। ‘ধর্মীয় বা লিঙ্গভিত্তিক উদ্দেশ্যে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধকরণ’ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে পর্তুগালের পার্লামেন্টে পাস হয়েছে।

বিস্তারিত...

সৌদিতে কাফালা পদ্ধতির অবসান: মুক্ত হলেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী শ্রমিক

সৌদি আরব বাতিল করেছে তাদের ৫০ বছরের পুরোনো কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা, যা এতদিন অভিবাসী শ্রমিকদের নিয়োগকর্তার সরাসরি নিয়ন্ত্রণে রেখেছিল।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর